র্যালী, আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৭
ইং
মহান বিজয় দিবসে জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা কার্যালয়ে
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার কার্যালয়ে র্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থী নারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। গতকাল রবিবার সকালে কেদারগঞ্জস্থ সংস্থার কার্যালয় থেকে বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রধক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ক্রিড়া প্রতিযোগিতায় তিনটি ইভেন্ট শতাধিক নারী অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা। এ সময় তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাতে দেশের নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। কষ্টার্জিত এ স্বাধীনতা রক্ষায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীদের সংগ্রাম করতে হয়। আজকে যারা বিজয়ী হয়েছেন, তাদের কষ্টার্জিত বিজয়কে প্রতীকি হিসেবে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগ নেত্রী শেফালী খাতুন, সংস্থার সদস্য রাফিয়া বেগম, শাহজাদী মিলি, শেফালী আক্তার, রোজিনা আক্তার, সংস্থার প্রশিক্ষক আজমিরা হক, রাশিদা বেগম, শিউলী বেগম প্রমূখ।
কমেন্ট বক্স