ঝিনাইদহে বিএনপির বিজয় দিবস উদযাপন
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহরের গীতাঞ্জলী সড়কের দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালী বের করে। র্যালিটি শহর প্রদক্ষিন শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। সেখানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যড এস.এম মশিউর রহমান, সাধাণর সম্পাদক আব্দুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম বিশ্বাস, আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলিম, আনুয়ারুল ইসলাম বাদশা, আবু বকর, সাজেদুর রহমান পপ্পু, শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সূজন, মীর ফজলে এলাহী শিমূল, রবিউল ইসলাম, আশরাফ হেসেন, হাফিজুর রহমান বেল্টু, মুক্তার হেসেন, মেজাম্মেল হক, সাজ্জদুর হক মিলন, ইমরান শাহ, জাহিদ বিশ্বাস, মশিউর রহমান, আক্তার ও আসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে। সকালে কালীগঞ্জ থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম. শহীদুজ্জামান বেল্টুর নির্দেশনায় স্বাধীনতা স্মারক ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় কালীগঞ্জ থানা বিএনপি-র সহ সভাপতি তবিবুর রহমান মিনি, থানা বিএনপি-র সহ সভাপতি আলাউদ্দিন আলা, পৌর বিএনপি-র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিয়ার রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স