জামায়াত-বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব মহিলা লীগকে রুখে দাঁড়াতে হবে
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৭
ইং
মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত আওয়ামী যুব মহিলা লীগের কর্মী সমাবেশে বক্তারা
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে আওয়ামী যুব-মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সৈয়দা মোনালিসা বলেন, জামায়াত-বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবমহিলা লীগকে রুখে দাঁড়াতে হবে। গতকাল রোববার বিকেলে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে গাংনী উপজেলা শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন উপজেলা যুব-মহিলালীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিন। গাংনী উপজেলা আওয়ামী যুব-মহিলালীগ এ কর্মী সমাবেশের আয়োজন করে। উপজেলা যুব-মহিলালীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুব-মহিলালীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন। গাংনী উপজেলা যুব-মহিলা লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকা ফারহানা কানিজ তথাপির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পদিকা অ্যাড রুপশোভা মন্ডল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, মেহেরপুর সদর উপজেলা যুব-মহিলালীগের সভানেত্রী লতিফন নেছা, মুজিবনগর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, মেহেরপুর পৌর যুব-মহিলা লীগের সভানেত্রী রোকছানা কামাল রুনু, যুব-মহিলা লীগ নেত্রী শাহিনা পারভীন পাপিয়া, গাংনী পৌর আ. লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ। কর্মী সমাবেশে গাংনী উপজেলার বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্যারা উপস্থিত ছিলেন। সমাবেশে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, পুরুষের পাশাপাশি মহিলাদেরও ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের চক্রান্ত মোকাবেলা করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে জামায়াতের মহিলারা পাড়া-মহল¬ায় উঠান বৈঠক করে মহিলাদের বিভ্রান্ত করে থাকে । এ ব্যাপারে যুব-মহিলাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী একাদশ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়লাভের জন্য কাজ করতে হবে এই যুব মহিলা লীগের নেতৃবৃন্দকে।
কমেন্ট বক্স