মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না : শেখ হাসিনা

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৭ ইং
আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না : শেখ হাসিনা
সমীকরণ ডেস্ক: যারা সৃষ্টি করে তাদের দেশের প্রতি মায়া থাকে, আর যারা উড়ে এসে জুড়ে বসে তাদের থাকে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোন মুখে তারা জনগণের কাছে ভোট চাইবে? তারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, জ্বালাও-পোড়াও করেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে। দেশের বাইরে মানি লন্ডারিংয়ের খবরও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে, এখন তাদের শপিংমলের খবরও পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পরে যারা মুক্তিযোদ্ধা তারা পথে বসল আর যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষমতায় বসানো হলো। সেই সময়ে রাষ্ট্রদূত হলো কারা, যারা বঙ্গবন্ধুর খুনি। দেশের বাইরে তাহলে দেশের ভাবমূর্তি কোথায় থাকল? এসব ঘটনা স্বাধীন দেশে বিশ্বাসীরা কীভাবে মেনে নিতে পারে? স্বাধীনতার কথাও বলবেন আবার যুদ্ধাপরাধীর মদদদাতাদের নিয়ে দল গঠন করবেন- সেটা কীভাবে হতে পারে? আমরা এ দেশকে এগিয়ে নিতে যাই আর তারা পেছনে টানে। তারা আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি উন্নতি চান, তাহলে তাদের ভোট দিতে পারে না।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড