মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অরিন্দমের পরিবেশনায় নাটক ক্ষুদিরামের ফাঁসি মঞ্চস্থ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৭ ইং
অরিন্দমের পরিবেশনায় নাটক ক্ষুদিরামের ফাঁসি মঞ্চস্থ
দর্শনায় সাম্প্রতিক সংগঠনের বিজয় মেলা ও নাট্যোৎসবের দ্বিতীয় দিন ওয়াসিম রয়েল: ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় হোক আনন্দময়’ এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের ২১তম বিজয় মেলা ও নাট্যোৎসবের দ্বিতীয় দিন জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় দর্শনা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের বিজয় মেলার দ্বিতীয় দিনে আলোচনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী সদস্য রমিজ উদ্দিন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন কেরু এন্ড কোম্পানী লিমিটেডের জিএম (কৃষি) কেএম সরোয়ারদী। বিশেষ অতিথি থেকে আলোচনা করেন কেরু এন্ড কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) গিয়াস উদ্দীন, সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান। আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেলা উৎযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ জুয়েল ও প্রধান শিক্ষিকা আরতি হালসানা। আলোচনা অনুষ্ঠানের শেষে চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নাটক ক্ষুদিরামের ফাঁসি ও টপটেন হার্ট ধীরু বাউলের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ ও সিনিয়র সদস্য আ. হান্নান দুলাল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড