মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৭ ইং
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে
চুয়াডাঙ্গার বেগমপুরের দোস্ত গ্রামে দলীয় সাংগঠনিক আলোচনা সভায় এমপি আলী আজগার টগর দর্শনা অফিস: উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে। বিগত দিনের কোন সরকার যে কাজগুলি করেনি, বর্তমান সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় এসে কৃষিতে ভর্তুকী, বিনামূল্যে বই বিতরণ, রাস্তাঘাট উন্নয়ন, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, চিকিৎসা ব্যবস্থা, ভিক্ষুক মুক্তকরণ, চাকুরী জীবিদের সুযোগ সুবিধায় উন্নয়ন করেছে। এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগের উদ্যোগে দোস্ত সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সাংগঠনিক আলোচনা সভায় ৩নং ওয়ার্ড আ. লীগের সভাপতি আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আ. লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আ. লীগের সহসভাপতি আব্দুল বারি বিশ্বাস। বেগমপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাাখেন আ. লীগে নেতা মনু মিয়া, জিল্লুর রহমান, আবুসালেহ, হাশেম গাজী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান। নেতাকর্মীদের নানা অভিযোগের প্রক্ষিতে প্রধান অতিথি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজ সার্থে যদি কোন নেতা কর্মী দলের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করে তাহলে এর দায়ভার কোন ভাবেই দল বহন করবে না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান হক ছলিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, যুবলীগ নেতা রহিদুল ইসলাম, আহসান হাবিব, এনামুল হক এনাফ, আতিয়ার রহমান, ঝন্টু, দর্শনা সরকারী কলেজ শাখার সাংগাঠনিক সম্পাদক ইসলামুল হক আলামীন,অপু সরকার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড