মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জব্দকৃত জাটকা ইলিশ সরকারি শিশু পরিবারে হস্তান্তর

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৭ ইং
জব্দকৃত জাটকা ইলিশ সরকারি শিশু পরিবারে হস্তান্তর
চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: জাটকা ইলিশ বিক্রি নিষিদ্ধ হলেও চুয়াডাঙ্গার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় তা অবাধে বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় ৬ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয় শহরের বেলগাছি এলাকা থেকে। এ সময় মোবাইল কোর্ট বসিয়ে মাছ ব্যবসায়ী হক পাড়ার জিল্লুর রহমানকে (৩৮) ৫০০ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী। পরে জব্দকৃত জাটকা ইলিশ চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারে (এতিম খানা) হস্তান্তর করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী সময়ের সমীকরণ’কে বলেন, ‘ইলিশ মাছ আহরণ ও বিক্রি নিষেধাজ্ঞা অমাণ্য করে শহরের বেলগাছি এলাকায় জাটকা ইলিশ বিক্রির অভিযোগের প্রেক্ষিতে জিল্লুর রহমান নামের একজনকে আটক করা হয়। এ ছাড়া তার কাছে থাকা ৬ কেজি ইলিশ মাছ জব্দপূর্বক মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪, ৫ (২) (ক) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড