মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দু’আ মাহফিল

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দু’আ মাহফিল
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার সময় ইসলামি ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্বিরআত, দামদ্-নাত এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বেলা ১১টার সময় এক আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টারস) আহসান হাবিব, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম, চৌধুরি মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাশ। আলোচনা সভা শেষে দু’আ ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড