মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হৈবতপুরে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধকে ঘিরে নানা কর্মসূচি

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৭ ইং
দামুড়হুদার হৈবতপুরে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধকে ঘিরে নানা কর্মসূচি
দর্শনা অফিস: দর্শনার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের হৈবতপুর গ্রামের অদুরে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধকে ঘিরে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে বিজয় দিবসের নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা থেকে বিজয় দিবসে কার্যক্রম শুরু হয়। এসব কর্মসুচির মধ্যে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঁচ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি চারণ, রাত ১২টায় ৪৫ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুনতাজ আলী, বীর মুক্তিযোদ্ধা তমসের আলী, যুবলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফিযার আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ৮টায় জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, পুস্পমাল্য প্রদান ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড