মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন : বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৭ ইং
সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন : বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ নানা আয়োজন ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে নানা কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। গতকাল বৃহস্পতিবার শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটিকে কেন্দ্র করে শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা করেছে চুযাডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার সময় চুয়াডাঙ্গা বড় বাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা আদর্শ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। মোমবাতি প্রজ্জ্বলন শেষে সন্ধ্যা ৭টার সময় শহীদ হাসান চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, ঢাকা-৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুণম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি। এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, আবু হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা নাজির হাফিজুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা: যথাযথ মর্যাদার সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর চুয়াডাঙ্গার চৌরাস্তা মোড়স্থ শহীদ হাসান চত্বরের শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, দপ্তর সম্পাদক এ্যাড আবু তালেব বিশ্বাস, মহিলা সম্পাদক মাহমুদা জামান পলি, উপ-প্রচার সম্পাদক শওকত আলি বিশ্বাস, সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আরা রতœা, সাথী, মিলি, জাতীয় শ্রমিক চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক রিপন মন্ডল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা লাবলু প্রমুখ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিকাল ৩টায় চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এ্যাড. আব্দুল মালেক, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, মহিলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, চুয়াডাঙ্গা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরব হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন প্রমুখ। আরো উপস্থিত ছিল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের পুষ্পমাল্য অর্পণ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা বড় বাজারস্থ শহীদ হাসান চত্বরের স্মৃতিস্তম্ভে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, অর্ধ সম্পাদক উসমান গণি বিস্কুট, সহ-প্রচার সম্পাদক জাকারিয়া আলম, জেলা কৃষক লীগ নেতা তুহিন ইসলাম রাজা, আতিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের সদস্য রাব্বি রানা, মামুন, কল্লোল, মাসুদ রানা, পৌর কৃষক লীগের আহ্বায়ক রাকিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল, আরিফুল ইসলাম চঞ্চলসহ স্থানীয় কৃষক লীগের নেতাকর্মিরা। `` চুয়াডাঙ্গা জেলা বিএনপির আলোচনা সভা: যথাযথ মর্যাদার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টুর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএম শাহাজাহান মুকুল, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ওহিদুল ইসলাম মানি খন্দকার। এ ছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, তরুণ দলের আহ্বায়ক সাইদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট: `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে আলমডাঙ্গা বধ্যভূমিতে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করা হয়। সেখানে সকলে ১ মিনিট নিরাবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, ওসি (তদন্ত) লুৎফুল কবির, বীর মুক্তিযোদ্ধা সফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রসিদ, বীর মুক্তিযোদ্ধা সফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, সমাজসেবা অফিসার আবু তালেব, ডা. আব্দুল্লাহিল কাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, ফায়ার সার্ভিস অফিসার ইলিয়াছ আহম্মেদ, সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন প্রমুখ। দর্শনা অফিস জানিয়েছে, গতকাল দর্শনায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় দর্শনা সরকারী কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে তিন শিক্ষক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এরপর তিন শিক্ষক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দর্শনা সরকারী কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, ``দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আনছার আলী, সাবেক উপাধ্যক্ষ মোশররফ হোসেন, সাবেক প্রফেসার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড শহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা জেলা ওর্য়াকার্স পার্টির সভাপতি সৈয়দ মজনুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, রেজউল করিম সবুর, জয়নাল আবেদীন, দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লুসহ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুস্পমাল্য অর্পণ শেষে শহীদ লতাফতাসেন জোয়ার্দ্দারসহ ৭১ সালে দর্শনা সরকারী কলেজের নিখোজ তিনজন শিক্ষকের স্মৃতি চারণ করেন সাবেক অধ্যক্ষ আনছার আলী। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালেত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের বটতলায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, সিএ সালাউদ্দিন। এছাড়া উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। একইসাথে জীবননগর আওয়ামী লীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জীবননগর ইসলামী ব্যাংকের নিচে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ মিয়ার সভাপতিত্বে একটি আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাবেক বিজিবি সদস্য আব্বাস উদ্দিন, সাবেক কমিশনার আপিল উদ্দিন, মিজানুর রহমান নেনু, আ. রহমান মেম্বার, শফি মেম্বার, জাকির হোসেন বিশ্বাস, প্রজন্মলীগের পলাশ, বিল্লাল, আমিনুর, যুবলীগ নেতা শামীম ফৈরদৌস, কাজী শামসুর রহমান চঞ্চল, এ্যাড. আকিমুল ইসলাম, শাহাবুল, ইসরাইল, আতিয়ার, মফিজুল, জামাল উদ্দিন, কালূ শেখ, খাজা, রাশেদিন প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছেন, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বু্দ্িধজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিন সকাল ১০টার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, সাবেক এমপি জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী প্রমুখ। এদিকে, শহীদ বু্দ্িধজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের কলেজ মোড় বধ্যভূমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অপরদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা জাতীয় সাহিত্য পরিষদ-এর কার্যালয়ে সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর আলম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সাহিত্য সম্পাদক সোহেল রানা, নাট্য সম্পাদক আমির ফয়সাল খান মিলন প্রমুখ। পরে সেখানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফজলুল হক সিদ্দিকী, বাশরী মোহন দাস, রফিকুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, কেকে হাসান দিপু, শফিকুর রহমান সেন্টু, এনামুল হক মিন্টু প্রমুখ। আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টার সময় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক কামুরুদ্দোজা পরাগ, ফয়জুল কবির, আনারুল ইসলাম, শফিকুল ইসলাম, রাসেল, মঈনুদ্দিন, আতিক প্রমকুখ। অন্যদিকে আমঝুপি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠীত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি ওমর ফারুক লিটন। বক্তব্য রাখেন পিটিএ’র সভাপতি আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক কিতাব আলী মাষ্টার, আবুল আসাদ, বিপ্লব আহমেদ, শিক্ষক প্রতিনিধি আতিকুর রহমান, আলাউদ্দিন প্রমুখ। অপরদিকে, গতকাল মুজিবনগর উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে আলোচনা ও দোয়া করা হয়। অনুষ্ঠানের উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মেহেরপুর-১ আসনের জামায়াত নমিনি মাও. তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে গতকাল সন্ধ্যায় জেলা মহিলা আওয়ামী লীগ মোমবাতি প্রজ্জলনসহ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ স্মৃতিসৌধে সমাপ্ত হয়। এসময় এক মিনিট নীরাবতা পালন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন নাঈম পূনম ও চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, চুয়াডাঙ্গা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক নাবিলা রুকসানা ছন্দা, চুয়াডাঙ্গা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা সাথী, আছিয়া, লায়লা শিরীন, মিলি, শম্পা, রাফু, দিলারা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড