মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ফার্মেসীসহ তিন প্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ফার্মেসীসহ তিন প্রতিষ্ঠানে জরিমানা
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে বিভিন্ন দোকান ও ফার্মেসীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন ব্যসায়ীকে জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের পরিচালনায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। সরোজগঞ্জ বাজারে কালুপোল রোডে এ্যানিমিনি ফার্মেসীর মালিক পাইটার আব্দুল্লাহ ঠান্ডুকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় চার হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসীর মালিক মখলেছুর রহমানকে এক হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স রাখায় সোহাগ কসমেটিক্সের মালিক সোহাগকে ১৫শ’ টাকা জরিমানা করেন। জরিমানা করার সময় সহযোগিতায় ছিলেন সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড