হাটকালুগঞ্জের মোসলেম উদ্দীন মাস্টার আর নেই : আজ দাফন
- আপলোড তারিখঃ
১৫-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জের মোসলেম উদ্দীন মাস্টার আর নেই (ইন্নালিল্লাহে............রাজেউন)। তিনি বার্ধক্য জনিত কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অসংখ্য ছাত্র-ছাত্রীসহ অগণিত গুণাগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে আজ শুক্রবার সকাল ১০টায় হাটকালুগঞ্জ নতুন মসজিদে নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
প্রিয় শিক্ষকের মৃত্যু সংবাদ শুনে এক নজর দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
উল্লেখ্য, মোসলেম উদ্দীন মাস্টার হাটকালুগঞ্জের মৃত ইউসুফ মন্ডলের ছেলে। দীর্ঘদিন চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন।
কমেন্ট বক্স