মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মহান বিজয় দিবস পালনের মহড়া

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৭ ইং
দামুড়হুদায় মহান বিজয় দিবস পালনের মহড়া
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মহান বিজয় দিবস ২০১৭ এর মাঠ পার্চ ও কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের উপস্থিতিতে গতকাল বৃহস্পপ্তিবার সকাল সাড়ে ৯ টায় দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মাঠ পার্চ ও কুচকাওয়াজে কমান্ডিংয়ের দায়িত্ব পালন করেন, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাকী বিল্লাহ। `` এ মহড়া অনুষ্ঠানে বংলাদেশ পুলিশ, আনছার ভিডিপি, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজ রোভার স্কাউট, দামুড়হুদা পাইলট মডেল হাইস্কুল, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসা, দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, দামুড়হুদা মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়, কেশবপুর সরকারী প্রথমিক বিদ্যালয়, দশমী বালক সরকারী প্রথমিক বিদ্যালয়, দশমী বালিকা সরকারী প্রথমিক বিদ্যালয়, হাউলী সরকারী প্রথমিক বিদ্যালয়, দেউলী সরকারী প্রথমিক বিদ্যালয়, হাতিভাঙ্গা সরকারী প্রথমিক বিদ্যালয়, কানন বিদ্যাপিঠ, বেবী কেয়ার হোমস, ক্যামব্রিয়ান প্রি-ক্যাডেট স্কুল ও কাজল বিদ্যানিকেতন অংশ গ্রহণ করেছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড