উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সৌজন্য সাক্ষাত
- আপলোড তারিখঃ
১৫-১২-২০১৭
ইং
আলমডাঙ্গায় বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সাথে
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা কার্যালয়ের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ও পৌর মেয়র হাসান কাদিরের সৌজন্য সাক্ষাত সাথে সৌজন্য সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রথমে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ও পরে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সাথে সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসলাম উদ্দিন বিশু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার মন্ডল, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদসহ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলা উদ্দীন আলা, সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস ও মো. আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বিল্লাল হোসেন সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মো. মোজাফ্ফর রহমান, প্রচার-সম্পাদক মো. আব্দুর রাজ্জাক আদর, কোষাধ্যক্ষ মো. শাহাবুল হক। সদস্য পদে ৪জন নির্বাচিত হয়েছেন তারা হলেন, মো. রবিউল ইসলাম, মো. কিফাতুল্লাহ, মো. শরিফুল ইসলাম, মো. আনোয়ার হোসেন আনু।
কমেন্ট বক্স