থার্টি ফার্স্টে বার বন্ধ, বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ
- আপলোড তারিখঃ
১৪-১২-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তার স্বার্থে ইংরেজি নতুন বছর উপলক্ষে ‘থার্টি ফাস্ট’ উদযাপনের রাতে ঢাকায় সকল বার বন্ধ থাকবে। একইসঙ্গে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনও নিষিদ্ধ। গতকাল বুধবার সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজিত সভায় শেষে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩১ ডিসেম্বর বিকেল থেকে থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে এবং পরের দিন ভোর ৫টা পর্যন্ত কোন লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও কেউ বহন বা প্রদর্শন করতে পারবেন না। থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করা যাবে না। তবে ইনডোরে হোটেল বা যার যার বাসাবাড়িতে যারা অনুষ্ঠান করতে চান তারা করবেন। সেখানে যদি নিরাপত্তার প্রয়োজন হয় আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে নিরাপত্তা দেব।’
কমেন্ট বক্স