আলমডাঙ্গার হারদী হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি
- আপলোড তারিখঃ
১৪-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে এই চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, হারদী হাসপাতালের টিএলএ মহেশপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আ. মাবুদ প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ৮টায় তার ব্যবহৃত মোটরসাইকেল হিরো হোন্ডা স্পিøন্ডার (রেজি. নংÑ চুয়াডাঙ্গা-হ-১১-৭৮২৯ ) হাসপাতাল চত্বরে টিউবওলের নিকট তালা দিয়ে রেখে তার কর্মে যোগ দেন। পরে বেলা আড়াইটার দিকে তিনি কর্মস্থল থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোন সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স