মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোহরাব হোসেনের বিভিন্ন স্থানে গণসংযোগ ও কর্মীসভা

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০১৭ ইং
সোহরাব হোসেনের বিভিন্ন স্থানে গণসংযোগ ও কর্মীসভা
জীবননগরের মনোহরপুর ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলায় নবগঠিত মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ও ৭নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে গণসংযোগে করেছেন আওয়ামী লীগ প্রার্থী সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। গতকাল বুধবার বিভিন্ন স্থানে গণসংযোগের পর বিকালে স্থানীয় ধোপাখালী স্কুল মাঠ প্রাঙ্গনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন জেকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, নৌকা প্রতিকের প্রার্থী বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, জেলা পরিষদের সদস্য মিতালী খাতুন, উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাদের প্রধান, মহিলা বিষক সম্পাদক রেনুকা আক্তার, সীমান্ত ইউনিয়নের সভাপতি মালেক মোল্লা, জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মেহের মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খলিল মেম্বার, মজিবুর রহমান, বৃহত্তর উথলী যুবলীগের সহসভাপতি ইনামুল হক ইনা, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি হাবিবুর, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, দপ্তর সম্পাদক কিরন সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত আকাশ ও বাঁকা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক শামিউল হক শামিম। গণসংযোগকালে সোহরাব হোসেনের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঙ্গল মীর, জাহাঙ্গীর, আবু সাইদ, রবমোল্লা, মোফিজ, আজিবার, আমিনুর। এছাড়াও উপস্থিত ছিলেন আলিয়ার মল্লিক, তকবীর হোসেন, যুবলীগ নেতা ফারুক, কাওছার ও ছাত্রলীগ নেতা ইমন, আকিব, তন্ময়, সাকিল, সেলিম, আলামিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় সোহরাব হোসেন খাঁন সুরউদ্দীন বিগত দিনের উন্নয়নের কথা ভোটারদের মাঝে তুলে ধরে তাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নর জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড