মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা থেকে ৮ জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা থেকে ৮ জুয়াড়ী আটক
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ। গতরাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মাখালডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার শফিকুল ইসলামের ছেলে সুমন (২৩), একই গ্রামের মসজিদপাড়ার আহাদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৪), মাঝেরপাড়ার আব্দুল অলির ছেলে রফিকুল ইসলাম (২২), স্কুলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে নাজমুল (২৫), মসজিদপাড়ার আনসার আলীর ছেলে রতন (২৪), বাগানপাড়ার গোলাম রসুলের ছেলে মিনারুল (২৮), মাঝেরপাড়ার শহিদুল ইসলামের ছেলে আলামিন (২৩) ও মসজিদপাড়ার দাউদ হোসেনের ছেলে হেলাল (৩৪)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে এসআই ওহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ। এ সময় মাখালডাঙ্গা বাজার থেকে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়ীকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড