ডায়াবেটিস রিপোর্টে ভুল কার? হাসপাতালের না প্যাথলজির?
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৭
ইং
আফজালুল হক: ডায়াবেটিস পরিক্ষা করাতে গিয়ে বিপাকে পড়েছেন শরিফুল ইসলাম স্বপন নামের এক রোগি। মঙ্গলবার ভোরে সদর হাসপাতালের এম্বুলেন্স চালক শরিফুল ইসলাম স্বপন শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কিছু পরিক্ষা করাতে বলেন। পরদিন গতকাল সকাল ১১টার দিকে সদর হাসপাতালের প্যাথলজি থেকে ডায়াবেটিস পরিক্ষা করলে রিপোর্টে 400 mg /d1 or 22.2 mmol/l আসে। রিপোর্টটি দেখে ডা. পরিতোষ কুমার ঘোষের সন্দেহ হলে আবার স্মৃতি প্যাথলজি থেকে পরিক্ষা করাতে বলেন। ১ ঘন্টা পর স্মৃতি প্যাথলজি থেকে পরিক্ষা করলে 316mg/D1 Or 17.55 mmol/l রেজাল্ট আসে। এ নিয়ে রোগি স্বপন ও তার স্বজনরা বিপাকে পড়েন। রোগি স্বপন অভিযোগ করে বলেন, হাসপাতালে রিপোর্ট দেখানোর পরে ডা: পরিতোষ রিপোর্টটি ভুল বলেন এবং স্মৃতি প্যাথলজি থেকে আবারো করারে বলেন। পরে আমি আরএমও’র কাছে অভিযোগ দিলে তিনি একটি দরখাস্ত দিতে বলেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং অফিসে দেখা করতে বলেন। ডা. পরিতোষ কুমার ঘোষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞরা বলেন, এটা খাওয়া-খাওয়া নিয়ে রিপোর্ট কম বেশি হতে পারে।
কমেন্ট বক্স