মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজাসহ হাটকালুগঞ্জের লোকমান ডিবি পুলিশের হাতে আটক

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
গাঁজাসহ হাটকালুগঞ্জের লোকমান ডিবি পুলিশের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ পুলিশ লাইনপাড়ার লোকমান আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৬টার সময় মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যার পর মহিলা কলেজের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা পৌর শহরের হাটাকালুগঞ্জ পুলিশ লাইনপাড়ার মৃত দরুদ আলীর ছেলে লোকমানকে (৩৫) আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত লোকমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড