মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জাতীয় মহিলা সংস্থা-চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আ. বারি, সিএ ফয়জুল ইসলাম, অফিস সহকারী শফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ জামসিদুল হক মুনি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ শফিউজ্জামান, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন কাইরুলসহ বিভিন্ন স্তরের জনসাধারণ র‌্যালীতে অংশ গ্রহন করেন।র‌্যালী শেষে উপজেলা মঞ্চে উপজেলা পরিষদের আইসিটি টেকনিশিয়ান রাকিউদ্দীন রনি প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রম বিকাশের বিভিন্ন বিষয় প্রদর্শন করে। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদ চত্বরে দিবসটির তৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন প্রমুখ। উল্লেখ্য এবারই প্রথম শুরু হলো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে ন্যাশনাল আইসিটি ডে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য যোগাযোগ বিভাগ ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় তথ্যযোগাযোগ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা চত্ত্বরের বট তলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল হোসেন, সাংবাদিক জাহিদ বাবু, কেডিকে ইউপির প্রশাসক মতেহার হোসেনসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাগন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। `` মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় ঝিনাইদহে প্রথমবারের মত পালিত হলো জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশ আজ ডিজিটাল বাংলাদেশের দোড়গোড়ায়। তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড