মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনা-ম্যাক্রঁ বৈঠক : ঢাকা-প্যারিস যৌথ কমিশন গঠনে সম্মত

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
শেখ হাসিনা-ম্যাক্রঁ বৈঠক : ঢাকা-প্যারিস যৌথ কমিশন গঠনে সম্মত
সমীকরণ ডেস্ক: বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছে ঢাকা ও প্যারিস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মঙ্গলবার প্যারিসে এলিসি প্রাসাদে এক দ্বি-পক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বি-পক্ষীয় ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তনসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স এসেছেন। পররাষ্ট্র সচিব বলেন, দুই নেতার আলোচনায় রোহিঙ্গা ইস্যু এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রসঙ্গটিও উঠে আসে। য়


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড