মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত : তিন মাদকসক্তের জেল

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
দামুড়হুদায় পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত : তিন মাদকসক্তের জেল
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দু’টি ভ্রাম্যমান আদালতে গাঁজাসহ গাঁজাগাছ রাখার অপরাধে এক জনকে ৩০ দিনের ও গাঁজা সেবনের অপরাধে দু’জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হাসান মঙ্গলবার পৃথক পৃথক এ রায় প্রদান করেন। দন্ডিত আসামীরা হলো, তাঁরা চাদ (৪৫), সুজন (৩০) ও হাবিবুর রহমান (২৮)। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২ জন চৌকিদার (গ্রাম পুলিশ) দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কের ছড়াঙ্গা বাটকেমারী কালভাটের কাছে এক পথচারীকে গাঁজাগাছ ও ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে চৌকিদাররা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের মৃত. মনির উদ্দিনের ছেলে তাঁরা চাদ। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হাসান ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়ে তাঁরা চাদ ক্ষামা প্রর্থনা করেন। আদালত গাছসহ গাঁজা রাখার অপরাধে তাকে দোষী সাবস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অপরদিকে, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনির ও এএসআই লাভলু মাদক বিরোধী অভিযান চালিয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুরে দু’জন গাঁজা সেবনকারী দামুড়হুদা দশমী পাড়ার তাইজেলের ছেলে সুজন ও দক্ষিণ চাঁদপুরের রহিম জোয়ার্দ্দারের ছেলে হাবিবুর রহমানকে আটক করে। আটকের পর পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানান। সংবাদপেয়ে নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে নিজেদের দোষ স্বীকার করে নিয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমান আদালতে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত উভয়কে ৭ দিন করে বিনাশ্রম কারা দন্ডের আদেশ দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড