এক মাদকব্যবসায়ী ও এক জুয়াড়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৭
ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে আটকের পর ভ্রাম্যমাণ আদালত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক জুয়াড়ী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দু’জনকে ৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই শাখাওয়াত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কালিদাশপুর রেলজগন্নাথপুর গ্রামের মোশারফের ছেলে জুয়াড়ী মারফতকে আটক করে। এছাড়া, গোবিন্দপুর গ্রামের শাহাবুলের স্ত্রী মাদক ব্যবসায়ী হামিদাকে আটকের পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী হামিদাকে ৫ হাজার টাকা ও জুয়াড়ী মারফতকে ২শত টাকা জরিমানা আদায় করে।
কমেন্ট বক্স