আলমডাঙ্গা ওসির সাথে বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাত
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয়ের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক মো. আলা উদ্দীন আলা, সহসভাপতি মো. আব্দুল কুদ্দুস, মো. আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বিল্লাল হোসেন সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মো. মোজাফ্ফর রহমান, প্রচার-সম্পাদক মো. আব্দুর রাজ্জাক আদর এবং কোষাধ্যক্ষ মো. শাহাবুল হক। কোষাধক্ষ্যর সদস্য পদে ৪জন নির্বাচিত হয়েছেন তারা হলেন, মো. রবিউল ইসলাম. কিফাতুল্লাহ, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন আনু।
কমেন্ট বক্স