মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লুকআপ আলমডাঙ্গার কাছে ২-০ সেটে কুষ্টিয়া পৌরসভার হার

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৭ ইং
লুকআপ আলমডাঙ্গার কাছে ২-০ সেটে কুষ্টিয়া পৌরসভার হার
চুয়াডাঙ্গা মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গন থেকে স্থবিরতার অবসান ঘটেছে। খেলার মাঠগুলো মেতে উঠতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবার নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। চুয়াডাঙ্গা পৌর মেয়রের আয়োজনে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে আলমডাঙ্গার লুকআপ জুটি ২-০ সেটে কুষ্টিয়া পৌরসভাকে পরাজিত করে শুভসূচনা করে। এরআগে অতিথিদের মধ্য থেকে দুটি জুটি খেলা করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলায় বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর’র সভাপতি আলহাজ্জ্ব সাহেদুজ্জামান টরিক-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জুটির কাছে ১-০ সেটে পরাজয় মেনে নেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ-ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা জুটি। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক শ্রদ্ধাভাজন সৈয়দ মুনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আব্দুল মোমেন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর’র সভাপতি আলহাজ্জ্ব সাহেদুজ্জামান টরিক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক দীলিপ কুমার আগরওয়ালা, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা জেলার উপ-পরিচালক জাফর ইকবাল ও অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে এড. তছলিম উদ্দীন ফিরোজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেয়রকাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক মাহাবুল ইসলাম সেলিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড