মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে পাহারায় বিজিবির সুবিধার্থে ৩ফুট কাঁচা রাস্তা নির্মাণের আহবান

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৭ ইং
সীমান্তে পাহারায় বিজিবির সুবিধার্থে ৩ফুট কাঁচা রাস্তা নির্মাণের আহবান
জীবননগর উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত জীবননগর অফিস: জীবননগর উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১১টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। তিনি সীমান্ত এলাকার প্রকৃত মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া ও বিজিবিদের সীমান্তে পাহারার সুবিধার্থে ৩ফুট কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের আহবান জানান। সভায় বিজিবির নির্দেশ মোতাবেক সীমান্ত সংলগ্ন জমিতে আড়াই ফুটের বেশি লম্বা না এমন ফসল চাষাবাদ করার কথা বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, কেডিকে ইউপির প্রশাসক শামনুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, থানার এসআই শেখ সোয়েব, খালিশপুর বিজিবির নায়েব সুবেদার আ. সামাদ, ধোপাখালী ক্যাম্পের নায়েব সুবেদার মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড