মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬ ঘন্টা পর মায়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৭ ইং
৬ ঘন্টা পর মায়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক
দর্শনায় সংবাদিক মনজুরুলের বাবার মৃত্যুর দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মনজুরুল আহম্মেদের পিতা ফরজ আলী (৭৩) ও মাতা সামেনা বেগম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.........রাজেউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার সকাল ১১টার দিকে পিতা ফরজ আলীর মৃত্যু হয় এবং একইদিন সন্ধ্য সাড়ে ৫টার দিকে মাতা সামেনা বেগমের মৃত্যু হয়। এই দম্পতি দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা। সাড়ে ৬ ঘন্টার ব্যাবধানে এই দম্পতি মারা যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভরি হয়ে ওঠে এলাকার বাতাস। ওই দিনই বাদ আছর গ্রামের স্কুল মাঠে ফরজ আলীর লাশের জানাজা শেষে ও একই দিন রাত ৯টার সামেনা বেগমের লাশের জানাজা শেষে বেদনা বিধুর পরিবেশে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ নেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সহোদর আলী মুনসুর বাবুসহ এলাকার শতশত মুসল্লি। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভির শোক প্রকাশ করেছেন দর্শনা প্রেসক্লাবের সকল সদস্য।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড