শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরের মাসুম বিল্লাহ সাত দিনের রিমান্ডে

  • আপলোড তারিখঃ ১১-১২-২০১৭ ইং
কোটচাঁদপুরের মাসুম বিল্লাহ সাত দিনের রিমান্ডে
দামুড়হুদা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী মাসুম বিল্লাহকে রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব জানায়, দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রকাশিত জঙ্গি আসামী মো. মাসুম বিল্লাহকে (১৯) গত ৪ ডিসেম্বর ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ৫ ডিসেম্বর উল্লেখিত মামলায় চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে আইনানুগ কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়। গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে রিমান্ডের আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামী মাসুম বিল্লাহ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার