মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপশাসনের অবসান ঘটাতে হবে : খালেদা জিয়া

  • আপলোড তারিখঃ ১০-১২-২০১৭ ইং
অপশাসনের অবসান ঘটাতে হবে : খালেদা জিয়া
সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে চলমান দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে হলে এ মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য মিলিত কণ্ঠে আওয়াজ তুলে বর্তমান অপশাসনের অবসান ঘটাতে হবে।’ জাতিসংঘ ঘোষিত ১০ ডিসেম্বরের মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত খালেদা জিয়ার বাণীটি শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়। খালেদা জিয়া বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। অথচ বর্তমানে বাংলাদেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে। এদেশে শুধু মাত্র বিরোধীদলের নেতাকর্মীরাই শুধু নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোই কোন নিরাপত্তা নাই। এদের অধিকাংশই গুম, গুপ্তহত্যা এবং বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বিরোধীদলের নেতাকর্মীরা ছাড়াও দল নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, টকশো আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং কাউকে কাউকে কারান্তরীণও করে রাখা হয়েছে।’ বিএনপি চেয়ারপার্সন বলেন, মানবাধিকার দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সর্বদা’। কিন্তু বর্তমানে বাংলাদেশে জনগণের না আছে নাগরিক স্বাধীনতা, না আছে মৌলিক মানবিক অধিকার। তাই এই নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে হলে আমাদের এই মূহুর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য জনগণের মিলিত কণ্ঠের আওয়াজ তুলে বর্তমান অপশাসনের অবসান ঘটাতে হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড