আলমডাঙ্গায় নাশকতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জাসদের বিবৃতি
- আপলোড তারিখঃ
১০-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নাশকতার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জাসদ। গত বৃহষ্পতিবার রাতে ধর্মসভা শেষে রাতভর শহরে নাশকতামুলক কর্মকান্ড চালায় একটি চক্র। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলাসহ আলমডাঙ্গার কেন্দ্রীয় মন্দিরের উপর হামলা চালায়। চুয়াডাঙ্গা জেলা জাসদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশকে অস্থিতিশীল ও বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র ছিল এই হামলার মুল উদ্দেশ্যে। আমরা চুয়াডাঙ্গা জেলা জাসদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসনের নিকট জোর দাবী ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। সেই সাথে উক্ত ষড়যন্ত্রকারী বিরুদ্ধে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ^াসী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
কমেন্ট বক্স