মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ৬ জনের সাথে জেলা প্রশাসনের পরিচিতি অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ১০-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার ৬ জনের সাথে জেলা প্রশাসনের পরিচিতি অনুষ্ঠান
৩৬তম বিসিএস’র বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৩৬তম ব্যাচে চুয়াডাঙ্গা জেলা থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ১০জনের সাথে পরিচিতি সভা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার রাত ৮টায় সার্কিট হাউসের সভা কক্ষে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদ সচিব নূরজাহান খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাসসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ। ৩৬তম বিসিএস এ চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা থেকে সুপারিশ পেলেন যাঁরা- মো. মাসুদ রানা- আলমডাঙ্গা (কৃষি), মো. জাহিদ হোসেন-চুয়াডাঙ্গা সদর (কৃষি), মো. আশরাফ আলী- দামুড়হুদা (অর্থনীতি ও শিক্ষা), মো. আতিকুর রহমান- চুয়াডাঙ্গা সদর (শিক্ষা, পদার্থবিজ্ঞান), মিনা খাতুন- আলমডাঙ্গা (শিক্ষা, অর্থনীতি), সোহানা আহমেদ- চুয়াডাঙ্গা সদর (স্বাস্থ্য), মোহা. আব্দুর রউফ- দামুড়হুদা (কৃষি), মো. বনি আমিন- চুয়াডাঙ্গা সদর (প্রশাসন), মো. হাফিজুর রহমান- চুয়াডাঙ্গা সদর (সড়ক ও জনপথ) এবং মো. আব্দুল্লাহ আল বাকী- চুয়াডাঙ্গা সদর (প্রশাসন)। উপস্থিত অতিথিরা এ সময় ৩৬তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড