মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গ্রামীণফোন আলমডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা টেলিকম

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০১৭ ইং
গ্রামীণফোন আলমডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা টেলিকম
চুয়াডাঙ্গা টেলিকম প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা টেলিকম প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলা নিয়ে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ৮টার সময় চুয়াডাঙ্গা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে চার দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জিমনেসিয়ামের সভাপতি হাজী মোতালেব হোসেন, জুয়েলারী দোকান মালিক সমিতিরি সভাপতি সাইফুল ইসলাম জোয়ার্দ্দার টোকন, জেলা জিমনেসিয়ামের সহ-সভাপতি আশাদুল হক আশা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা ও বিশিষ্ঠ ঠিকাদার আহসানুজ্জামান বাবু। চুয়াডাঙ্গা টেলিকম ও গ্রামীণফোন জীবননগরের মধ্যেকার ম্যাচ দিয়ে খেলার উদ্বোধন করা হয়। নক আউট ভিত্তিক এ টুর্নামেন্টে চুয়াডাঙ্গা টেলিকম ও গ্রামীণফোন আলমডাঙ্গা ফাইনালে প্রত্যাবর্তন করে। টস জিতে গ্রামীণফোন আলমডাঙ্গা ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে জবাবে চুয়াডাঙ্গা টেলিকম তাদের ব্যাটিং দৌরাত্মে ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়লাভ করে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন চুয়াডাঙ্গা টেলিকমের সত্বাধিকারী মাহবুল আলম রিংকু, ফিলিং স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আলম বাবু, দৈনিক সময়ের সমীকরণের বিজ্ঞাপন ব্যবস্থাপক মো. সেলিমুল হাবিব সেলিম, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিাটর কোষাধ্যক্ষ রানা আহমেদ, রুবা ফটোষ্টাটের সত্বাধিকারী রুবা এবং চুয়াডাঙ্গা জেলার স্বণামধন্য ব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান রোকন। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চুয়াডাঙ্গা টেলিকমের জুয়েল। শুভ এর উপস্থানায় সমগ্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হুমায়ন কবীর রিমু।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড