দর্শনায় ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী সাগর আটক
- আপলোড তারিখঃ
০৯-১২-২০১৭
ইং
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়ার চিহ্নিত ইয়াবাব্যবসায়ী সাগরকে (২২) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাকে আটক করে পুলিশ। সাগর শান্তিপাড়ার মশিউর রহমান তপুর ছেলে। এ বিষয়ে গতরাতেই আটককৃত সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায় দামুড়হুদা মডেল থানার এএসআই মহি উদ্দিন। গোপন সূত্রের তথ্যমতে পুলিশ শান্তিপাড়ার মশিউর রহমান তপুর ছেলে চিহ্নিত পাইকারী ইয়াবা ব্যবসায়ী সাগরকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
কমেন্ট বক্স