মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৭০০ বোতল ফেনসিডিলসহ ২জন আটক

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৭ ইং
ঝিনাইদহে ৭০০ বোতল ফেনসিডিলসহ ২জন আটক
সমীকরণ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে সাড়ে ৭’শ বোতল ফেনসিডিলসহ সফি মোল্লা (৩৭) ও সজিব হোসেন (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটককৃত সফি মোল্লা সদর উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল আলীম মোল্লা ছেলে ও সজিব হোসেন একই এলাকার ইব্রাহিম প্রধানের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এস আই মকলেচুর রহমান, সেলিম রেজা, এ এস আই সোহেল শেখ, ওবাইদুর রহমান সেখানে অভিযান চালায়। এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বর্ষা ফিলিং স্টেশনের সামনে থেকে সাড়ে ৭’শ বোতল ফেনসিডিলসহ সফি মোল্লা ও সজিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় বহনকারী পিকআপ ভ্যানটি। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড