মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৭ ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নানির বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিরব ওরফে সবুজ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ একই উপজেলার ভোমরদহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সাহারবাটি তার নানা-নানির বাড়ি। স্থানীয়রা জানান, সবুজ খেলা খেলতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে নানির বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাঃ এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড