মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ উদয় ও প্রেমিকা মৌমির

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৭ ইং
চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ উদয় ও প্রেমিকা মৌমির
অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েও একসাথে থাকা হলো না নিজস্ব প্রতিবেদক: অজানার উদ্যেশ্যে পাড়ি দিয়ে শেষ রক্ষা হলোনা চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ উদয় ও তার প্রেমিকা নবম শ্রেণীর ছাত্রী মৌমি। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর গাংনী থেকে পালায় এ জুটি। পরে বৃহস্পতিবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রুইতনপুর চিৎলা মোড় থেকে তাদেরকে আটক করে। পরে গতকাল সন্ধ্যার সময় মৌমিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। মামলা না করায় উদয়কে ছেড়ে দেয় সদর থানা পুলিশ। জানা যায়, মেহেরপুর জেলার গাংনী থানার গোলাম সরোয়ারের ছেলে চ্যানেল আইয়ের খুদে গানরাজ প্রতিযোগী সাহাবুদ্দিন সাজ্জাদ উদয় ও একই এলাকার মহিদুল মিয়ার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী মৌমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই সুত্র ধরে তারা গত চাঁর মাস আগে মেহেরপুর থেকে বিয়ে করে এবং গত একমাস আগে ঢাকাতে পালিয়ে যায় তারা। পরে ৫দিন পর পরিবারের চাপে বাড়িতে ফিরতে বাধ্য হয় তারা। কথা ছিলো উভয় পরিবার দু’জনের মধ্যে যোগাযোগ রক্ষা করতে দেবে। একপর্যায়ে যোগাযোগ করতে না দিলে গতকাল পুনরায় তারা পালানোর চেষ্টা করে। গতকাল ভোররাতে রুইতনপুর চিৎলা মোড় থেকে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা পুলিশ। পরে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়। গতকাল সন্ধ্যার পর নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী মৌমিকে তার পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। একই সাথে মৌমির পরিবার মামলা না করায় উদয়কে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সদর থানার ওসি তোজ্জাম্মেল হক বলেন, গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে উভয়ের পরিবার থানাতে আসেন। একই সাথে নাবালিকা মৌমিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। মৌমির পরিবার কোনো অভিযোগ না করাই উদয়কেও ছেড়ে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড