মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক মাদকসেবীসহ পাঁচ ব্যবসায়ী আটক; মাদকদ্রব্য উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৭ ইং
এক মাদকসেবীসহ পাঁচ ব্যবসায়ী আটক; মাদকদ্রব্য উদ্ধার
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে পাচ মাদক ব্যবসায়ীসহ একজন মদক সেবনকারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। আটককৃত পাঁচ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৯ এ্যাম্পুল প্যাথেডিন, ২শ’ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ বিজ্ঞ আদালত ও সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জগদিশ চন্দ্র বসু ও এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়াড় শরিফুল ইঞ্জিনিয়ারিং এর দোকানের সামনে অভিযান চালায়। অভিযানকালে দৌলতদিয়াড় চুনুড়িপাড়ার বাদল কুমার সরকারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী প্রসাদ কুমারকে (৩৮) আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১১ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করে। পরে আটককৃত মাদক ব্যবসায়ী প্রসাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদলতে প্রেরন করা হয়। অপরদিকে, গতকাল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারগঞ্জ বাজারপাড়ার ফিরোজ রোডে অভিযান পরিচালনা করেন। এসময় একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মিরাজুল ইসলামকে (৩৫) আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পরে চুয়াডাঙ্গা শহরতলী ফকির পাড়া যাত্রী ছাওনির সামনে থেকে একই এলাকার রেকাত আলীর ছেলে বিটুলকে (২৫) আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত বিটুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সদর থানা পুলিশের ভিন্ন ভিন্ন টিম চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশ এলাকাই মাদক বিরোধী অভিযান চালায়। বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইবনে খালিদ স্টালিন সঙ্গীয় ফোর্সসহ ভালাইপুর মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার ফজলুর ছেলে জহিরকে (৩৭) আটক করে। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত জহিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। অপরদিকে, সদর থানার এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট এলাকার এনআরবি ব্যাংকের সামনের গলিতে অভিযান পরিচালনা করেন। এসময় ছাদেক আলী মল্লিকপাড়ার মৃত হোসেন শেখ এর ছেলে মুনছুর আলীকে (৪০) আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৮ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এছাড়াও সদর ফাঁড়ি পুলিশ গতকাল রাত সাড়ে ৮টার সময় পুরাতন স্টেডিয়াম মোড় থেকে এক মাদক সেবনকারীকে আটক করেছে। সদর ফাঁড়ি পুলিশসুত্রে জানাযায় মাদক সেবনের দায়ে জাফরপুর মজিদ খলিফার ছেলে খলিলকে (৪৫) আটক করে আইনানুগ ব্যবস্থাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড