মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৭ ইং
আলমডাঙ্গায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রশাসনের তড়িত হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেল নবম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী। জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের বিশ্বাস পাড়ার ফারুক হোসেন তার নবম শ্রেণীতে পড়–য়া মেয়ে অন্তরা খাতুনের বিয়ে ঠিক করে। গতকাল সন্ধ্যা রাতে গোপনে বিয়ের আয়োজন করা হয় বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর নবম শ্রেণীর ছাত্রী অন্তরার। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। সেই সাথে কনের পিতা ফরুক হোসেনের নিকট মেয়ের বাল্য বিয়ে দিবেননা মর্মে সতর্ক করে মুচলেকা নেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড