মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সচিবালয়ের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চার মামলা

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৭ ইং
সচিবালয়ের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চার মামলা
সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় সচিবালয়ের সামনের সড়ক ও বঙ্গবাজার এলাকায় গাড়ি ভাঙচুরসহ আগুন দেওয়ার ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাজধানীর শাহবাগ থানায় পুলিশের চার জন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন-নবী সোহেল এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুলহকসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার ওসি জানান, মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণের পর দুপুরে হাইকোর্ট সংলগ্ন রাস্তা দিয়ে ফিরছিলেন। খালেদা জিয়াকে সমর্থন জানাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল-সংখ্যক নেতাকর্মীরা হাইকোর্টের মাজার মোড়ে অবস্থান নেন। নেতাকর্মীরা রাস্তায় নেমে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় বিএনপি নেতাকর্মীরা সবিচালয়ের সামনে ও বঙ্গবাজার এলাকায় অন্তত শতাধিক গাড়ি ভাঙচুর করে। তারা দৌড়ে পালানোর সময় একজন পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকসহ ৩৫ জনকে আটক করা হয়। শাহবাগ থানা পুলিশ জানায়, বুধবার দায়ের হওয়া মামলাগুলোয় ঘটনাস্থল থেকে আটককৃতদের ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড