মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধরে পুলিশে দিয়ে বিপাকে পড়েছে বাদীপক্ষ

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৭ ইং
ধরে পুলিশে দিয়ে বিপাকে পড়েছে বাদীপক্ষ
আলমডাঙ্গা আসমানখালীর শালিকায় যুবককে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা আসমানখালীর শালিকায় যুবককে ধরে পুলিশে দিয়ে চরম বিপাকে পড়েছে বাড়ির মালিকপক্ষ। জানা গেছে, আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামে জমসেদ আলীর ছেলে ডালিম বেশ কয়েক মাস ধরে একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। বিদ্যালয়ে যাওয়া-আসার পথেও তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও নাজেহাল করতো ডালিম। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক তাদের ঘরে প্রবেশ করতে গেলে পরিবারের লোকজন ডালিমকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। এ বিয়ষে ওই স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে ডালিম ও তার পিতা জমসেদকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ডালিমদের পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকির মুখে রেখেছে বাদি পক্ষকে। ওই মামলা আপস মিমাংসা না করলে যে কোনে সময়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে আসামীরা। হুমকির মুখে স্কুলছাত্রীকে নিজ বাড়ি থেকে সড়িয়ে অন্যত্র রেখেছেন বলে জানিয়েছেন মামলার বাদি ওই স্কুলছাত্রীর বাবা। এলাকাবাসী বলেন, জমসেদের ছেলে ডালিম মাদক সেবনকারী ও ব্যবসায়ী এবং এলাকায় বিভিন্ন জায়গায় চুরি ও স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল বুধবার গাংনী ইউপি চেয়াম্যান আবু তাহের আবু বলেন, আমি গাংনী ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি মুক্ত করে মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে চাই। যাতে কোনো স্কুলছাত্রী কোনো বখাটের হাতে লাঞ্ছিত না হয়। এতে আমার প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন। আর শালিকা গ্রামের জমসেদের ছেলে ডালিম একজন মাদক সেবনকারী, চোর বলে চিহ্নিত। তার বিরুদ্ধে এ ধরণের রিপোট আছে। সে মাঝে মাঝে জেলে যায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড