সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভোজ

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৭ ইং
মেহেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভোজ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের পরিচলনা কমিটির সভাপতি সাংবাদিক তুহিন আরন্য’র সভাপতিত্বে অনষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা পল্লব ভট্টাচার্য্য তরুণ, মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বিদ্যালয়ের উপদেষ্টা ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান পৃষ্টপোষক দাতা সদস্যা বৃটেন প্রবাসী শহরের কৃতি সন্তান শামিমা রহমান কল্পনা, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অতুল চন্দ্র রায়, পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান রিটন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষাবিদ কেএম ফজলুল করিম কুনু মিয়া। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ভাবে প্রতিবন্ধিদের সহায়তায় আশ্বাস দিয়ে বলেন। প্রতিবন্ধীদের সহায়তায় জেলা পরিষদ সর্বাত্মক সাহায্য করবে। প্রতিবন্ধি শিশুদের সাহায্যসহ এই বিদ্যালয়ের উন্নয়নে প্রচারণামূলক কর্মসূচী গ্রহনের মাধ্যমে অর্থসংগ্রহ জেলা পুলিশ। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তুহিন আরন্য প্রতিবন্ধি শিশুদের সাহায্যে ও বিদ্যালয় কার্যক্রমকে গতিশীল করণে অতিথিবৃন্দ, দাতা সদস্য ও পরিচালনা কমিটির সকল সদস্যদের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অতিথিরা সকলে বিদ্যালয়টির উন্নয়নে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনের আহবান জানান। উল্লেখ্য, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় জেলা প্রশাসক পরিমল সিংহ সদর থানার পাশে একটি জমি বরাদ্দ দিয়েছেন। অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র, সাবান ও তৈল বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড