মেহেরপুরে পড়ালেখা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সম্মেলন
- আপলোড তারিখঃ
০৭-১২-২০১৭
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে সেভ দ্য চিলড্রেন। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়া, লেখা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির প্রয়াস হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগের সম্পৃক্ততায় জেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে লিটেরেসি ও নিউমেরেসি বুস্ট কার্যক্রম বাস্তবায়ন করছে। এই উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাধু বার্ণবার চার্চ চত্তরে `শিক্ষার মানোন্নয়ন অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়।
সেভ দ্য চিলড্রেন-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) মোয়াজ্জেম হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক উল আলম, পিটিআই সুপার মাহফুজা খাতুন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি-আইসিডিপি-এসজে প্রকল্পের প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, প্রোগ্রাম ডিরেক্টর শিশুদের জন্য কর্মসূচী হোসনে আরা খন্দকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডেপুটি ম্যানেজার বেসিক এ্যাডুকেশন খলিলুর রহমান ও সিনিয়র অফিসার আ. কুদ্দুছ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন শিখন-শেখানো উপকরণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব উপকরণের মধ্যে রয়েছে যুক্তবর্ণ এর গাছ, বর্ণমালার গাছ, সংখ্যার মই, সংখ্যার রেলগাড়ী, বিঙ্গ গেইম, এসো শব্দের মাছ ধরি, বর্ণের লুডু, শব্দের দাবা, বর্ণ ও শব্দের ছাতা, শব্দের নাগোরদোলা, শব্দ ও সংখ্যার দাবা, বর্ণের চর্কা, বর্ণের ঘড়ি, বর্ণের নৌকা, সংখ্যা ও বর্ণের ঝাড়বাতি, সংখ্যার পাজেল, স্কুল-রিডং ক্লাব ও বাড়িতে শেখার কৌশল, বাক্যের চক্রচার্ট ইত্যাদি; এগুলোর প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়েছে এবং প্রশিক্ষিত শিক্ষকগণ তা নিয়মিত শিখন-শেখানো কাজে ব্যবহার করছেন। এতে করে শিশুরা সহজেই বর্ণমালার সাথে পরিচিত হচ্ছে ও লেখাপড়ার প্রতি আকৃষ্ট হচ্ছে।
কমেন্ট বক্স