মধ্যদিয়ে পৃথকভাবে মেহেরপুর মুক্ত দিবস পালিত
- আপলোড তারিখঃ
০৭-১২-২০১৭
ইং
শোভাযাত্রা, পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার
মেহেরপুর অফিস: ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর মেহেরপুরকে পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত করা হয়েছে। এ উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়ার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের শহীদ সামছুজ্জোহা পার্ক থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক হয়ে কলেজ মোড়ে গণকবরের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদসহ মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। পরে গণকবরে প্রথমে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ, এর পরে পর্যায়ক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, সাবেক ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাবেক সাংগঠানিক কমান্ডার সিরাজুল ইসলাম, এনডিসি কামরুল হাসান, সহকারী কমিশনার পাঠান সাইদুর রহমান, মো. মামুনসহ অন্যরা পুস্পমাল্য অর্পন করেন। শেষে শহীদ মুক্তিযোদ্ধারদের রুহের মাহফেরাত কামনা করে দোয়া করা হয়।
অপরদিকে, মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিয়য়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া। জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জসিউর রহমান বকুলের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, নুরুল আশরাফ রাজিব, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
কমেন্ট বক্স