সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাধারণ সম্পাদক পদে মুখোমুখি ফজলু-হুমায়ন : সদস্য পদে প্রার্থী ১০

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৭ ইং
সাধারণ সম্পাদক পদে মুখোমুখি ফজলু-হুমায়ন : সদস্য পদে প্রার্থী ১০
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আজ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন- ২০১৮-২০। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১ হাজার ৩৬৪ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব মো. মনিরুজ্জামান। নির্বাচনে দুটি প্যানেল আলাদাভাবে ৭টি পদে ১৪ জন প্রার্থী অংশ গ্রহন করে। মনোনয়ন প্রত্যাহারের দিনে ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম মনোনয়ন প্রত্যাহার করে নিলে অ্যাড. সেলিম উদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পদাধিকার বলে জেলা পরিষদ চেয়ারম্যান রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কার্যকরি কমিটির চেয়ারম্যান। আজ নির্বাচন হবে সাধারণ সম্পাদক ও সদস্য পদে। সদস্য পদে একজন নির্বাচনের বিপরীতে লড়ছেন (২ জন প্রার্থী) মো. ফজলুর রহমান ও হুমায়ন কবির মালিক। এ ছাড়া সদস্য পদে ৫ জন নির্বাচনের বীপরিতে লড়ছেন (১০ জন প্রার্থী)। এরা হলেন- লিটু বিশ্বাস, হাবিবুল্লা জোয়ার্দ্দার ছটি, আবুল কালাম আজাদ, এড. তছলিম ফিরোজ, নুরুন্নাহার কাকলী, মো. শহীদুল ইসলাম শাহান, এড. মোল্লা আব্দুল রশিদ, এড. আকসিজুল ইসলাম রতন, এড. রফিকুল ইসলাম ও মো. হাজিল হোসেন জোয়ার্দ্দার। উভয় প্যানেলের প্রার্থীরা জোর প্রচার প্রচারণায় ভোটারদের কাছে গিয়ে শুনিয়েছেন আশার বাণী। তারা বলেছেন, এ নির্বাচনে জয় পেলে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিট ও চক্ষু হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা প্রদান, ব্লাড ব্যাংক স্থাপন, দুঃস্থ এতিম গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করণসহ যাবতীয় উন্নয়ন করা হবে। আজ ভোটারদের রায়ে বিজয়ীরা তাদের কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন সকল প্রতিশ্রুতি। এদিকে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেছেন‘ উন্নয়নের ধারা বজায় রাখতে যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়েছেন ভোটারদের। গতকাল বুধবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিটের ৪৫তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউনিটে কার্যালয়ে এসে জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন এ মন্তব্য করেছেন।’ এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আজাদ মালিতা, শহীদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. মহ: শামসুজ্জোহা, ফেরদৌস ওয়ারা সুন্না ও রেডক্রিসেন্টের দাতা সদস্য অ্যাড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন আরো বলেন‘ বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। রেডক্রিসেন্ট ইউনিটের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেজন্য যোগ্য ও দক্ষ ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেদিকে ভোটারদের সচেতন থাকতে হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড