দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে
- আপলোড তারিখঃ
০৭-১২-২০১৭
ইং
জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে নজরুল মল্লিক
জীবননগর অফিস: মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত নজরুল মল্লিক সব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্টার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল বুধবার দিনভর জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা, সুটিয়া ও হাসাদহ ইউনিয়নের করিমপুর, বৈদ্যনাথপুর, শ্রীরামপুর ও তারানিবাস গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগ করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক বলেন, বর্তমান সমাজে দিন দিন দুর্নীতি বেড়েই চলেছে। যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করছে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে এবং দুর্নীতিকে না বলতে হবে।
তিনি আরও বলেন- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত করার জন্য দিনরাত কাজ করে চলেছেন। এমন কি তিনি নিজের কথা চিন্তা না করে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। তাই আসুন আমরা সকলে দেশের উন্নয়নের জন্য দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার আদর্শ তার নির্দেশ মোতাবেক কাজ করি।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক মেম্বার আ. রহমান, জীবননগর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস, আমিনুর রহমান, তহিদুর রহমান মিনা, আব্বাস উদ্দিন, শফিকুল ইসলাম সাবেক বিজিবি সদস্য আব্বাস, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, মিজানুর রহমান নেনু, যুবলীগ নেতা শামীম ফেরদৌস, কাজী শামসুল ইসলাম চঞ্চল, এ্যাড. আকিমুল, মফিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা জসিম, ডালিম, আক্তার, লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স