সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি আহত

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি। গতকাল বুধবার রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে সরকারী কলেজের নিকটে পৌছালে একটি কুকুর সড়কের ডান পাশ থেকে দ্রুত বেগে বাম পাশে পারাপারের সময় কুকুরের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি মোটরসাইকেল থেকে সড়কের উপরে পড়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সিরাজুল ইসলাম মনির দুর্ঘটনার সংবাদ পেয়ে তাকে দেখতে সদর হাসপাতালে ছুটে আসেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর মুন্সি রেজাউল করিম, আবু বকর বিশ্বাস, নির্বাহী প্রকশৌলী আইয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, ইপিআই সুপারভাইজার আলী হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড