প্যানেল মেয়র সামসাদ রানুর পাল্টা সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
০৭-১২-২০১৭
ইং
আলমডাঙ্গায় ঘর ভেঙে রাস্তা নির্মাণের বিষয়ে পৌর
আলমডাঙ্গা অফিস: ঘর ভেঙে রাস্তা নির্মাণ সংক্রান্ত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করলেন আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র সামসাদ রানু। গতকাল সন্ধ্যায় তিনি ওই পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, তিনি প্যানেল মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি নাট্যশিল্পী হিসেবেও অভিনয় শিল্পের সাথে জড়িত। যে দিন ঘর ভেঙে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে প্রকৃতপক্ষে ওই দিন তিনি নাটকের শুটিং করতে আলমডাঙ্গার বাইরে অবস্থান করছিলেন। বাড়ি ফিরে পরবর্তিতে তিনি জানতে পারেন যে, ওই ঘরে পাড়ার শিশুরা খেলা খেলছিল। তারা ঘরের খুঁটি ধরে ঝুলন খেলার এক পর্যায়ে ঘরটি পড়ে যায়। তিনি আরও উল্লেখ করেছেন, টিপু সুলতানের ক্রয় করা ওই ঘরটি মাদকসেবনের আখড়ায় পরিণত হয়েছিল। ওই ঘরে বসবাসকারি মহসিন আলীর ইন্ধনে তা চলছিল বলে অভিযোগ উঠলে তাকে নিষেধ করা হয়। নিষেধ সত্বেও ওই ঘরে মাদক সেবন অব্যাহত ছিল। তিনি আরও বলেন, তিনি আলমডাঙ্গা পৌরসভার নির্বাচিত কাউন্সিল ও প্যানেল মেয়র। রাজনৈতিক সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যারা তার নামে বসতঘর ভেঙে দেওয়ার যে মিথ্যা অপবাদ দিয়েছে তিনি তাদের আইনগতভাবে শাস্তি দাবি করেছেন। তার জনপ্রিয়তা নষ্ট করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা জঘন্যতম অপরাধ বলে উল্লেখ করেছেন তিনি।
কমেন্ট বক্স