সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবজালুর রহমান ধীরু’র শোডাউন

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৭ ইং
উথলী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবজালুর রহমান ধীরু’র শোডাউন
উথলী প্রতিনিধি: দু’শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক অন্যান্য যানবাহণ নিয়ে গণসংযোগ ও প্রচারপ্রচারণা চালিয়েছেন আসন্ন উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবজালুর রহমান ধীরু। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উথলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে বিশাল এ গাড়ী বহর বের করা হয়। এই বিশাল গাড়ী বহরটি উথলী ইউপি’র নির্বাচনী এলাকার সেনেরহুদা, একতারপুর, শিয়ালমারী হয়ে রতিরামপুর, শিংনগর গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উথলী গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে মৃগমারী এর মধ্য দিয়ে উথলী বাজারে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নির্বাচনী অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আবজালুর রহমান ধীরু বলেন, ‘দলমত, জাতি-গোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দোয়া আর ভোট কামনা করছি। দলীয় সিদ্ধান্তের উর্দ্ধে থেকে শুধুমাত্র উথলী ইউনিয়নবাসীর উন্নয়ন ও আকাঙ্কার কথা মাথায় রেখে আমি প্রার্থী হয়েছি। একজন চেয়ারম্যান নই, আপনাদের সেবক হতে চাই।’ এতে অংশ নেন উথলী ইউনিয়নের প্রবীণ ব্যক্তিত্ব মো. ওবাইদুল রহমান (ফিন্টু), মো. ইদ্রিস আলী (ইদু), ইউনিয়ন আওয়ামী লীগ’র সাবেক সভাপতি হাফিজুর রহমান, সিংনগরের মো. সরফরাজ, মো. মনিরুল ইসলাম, মৃগমারী ওয়ার্ড আ’লীগ’র সভাপাতি মো. আজিজুল হক, মো. আহসান আলী হেলা, মো. জুয়েল, মো. সামসুল, মো. আয়েব আলীসহ উথলী ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার সহ¯্রতাধিক মানুষ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড