সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্ষমতা ভোগের নয়, ত্যাগের- নজরুল মল্লিক

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৭ ইং
ক্ষমতা ভোগের নয়, ত্যাগের- নজরুল মল্লিক
জীবননগরে আ. লীগের দলীয় নের্তৃবন্দের সাথে মতবিনিময় জীবননগর অফিস: জীবননগরে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মিদের সাথে নজরুল মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় ঢাকা থেকে ছুটে এসে জীবননগর শহরের নিজস্ব কার্যালয়ে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের একজন প্রার্থী হতে চাই। বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা ও জীবননগরকে একটি শিল্পনগরী হিসাবে গড়ে তুলবো। যাতে এই এলাকার মানুষের বেকারত্ব দূর হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক মেম্বার আ. রহমান, জীবননগর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজা, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, তহিদুর রহমান মিনা, মিজানুর রহমান নেনু, আব্বাস উদ্দিন, শফিকুল ইসলাম, সাবেক বিজিবি সদস্য আব্বাস, ডা. ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা শামীম ফেরদৌস, এ্যাড. আকিমুল ইসলাম, চঞ্চল, মফিজুল ইসলাম, মান্নান, ছাত্রলীগ নেতা জসিম, আক্তার, লিটন ডালিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগ নেতাকর্মিগন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড